চকরিয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থসামাজিক ও জীবন মানোন্নয়নে গবাদি পশু, গৃহনির্মাণ সামগ্রী বিতরণ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

এম.জিয়াবুল হক : চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে ১৪টি সুফল ভোগীর পরিবারের মাঝে উন্নতজাতের ক্রস ব্রীড বকনা,টিন সাইনবোর্ড ও অন্যান্য উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

চকরিয়া উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তরের উদ্যোগে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়নপ্রকল্পের আওতায় রোববার বিকালে চকরিয়া উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তর মিলনায়নে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম।

অনুষ্ঠানে এমপি জাফর আলম প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ের ‘বিশেষ উপহার চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১৪টি সুফল ভোগীর পরিবারের মাঝে উন্নতজাতের ক্রস ব্রীড বকনা,টিন সাইনবোর্ড ও অন্যান্য উপকরণ সামগ্রী বিতরণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি জাফর আলম বলেন, দেশে কোন স¤প্রদায় উন্নয়ন বঞ্চিত হতে পারেনা। সরকারের সকলধরণের সুযোগ-সুবিধা থেকে দূরে থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাই যাতে সুন্দর জীবন মান নিশ্চিত করতে পারে সেজন্য কাজ করে যাচ্ছেন। এরই আলোকে আজকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে সুফল ভোগীর পরিবারের মাঝে উন্নতজাতের ক্রস ব্রীড বকনা,টিন সাইনবোর্ড ও অন্যান্য উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

চকরিয়া উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা সুপন নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও সুরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিম, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম সেলিম, ক্ষুদ্র নৃ-গোষ্ঠির প্রতিনিধি মাস্টার মং প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তা, উপকারভোগী ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং সুধীজন উপস্থিত ছিলেন। ##