এম.জিয়াবুল হক : চকরিয়ায় পুলিশের হাতে উপকূলীয় অঞ্চলের শীর্ষ মাদক কারবারি বদরখালী ইউনিয়নের বাসিন্দা জিয়াবুল হক (৪০) গ্রেফতার হয়েছে। শুক্রবার সকালে বদরখালী পুলিশ ফাঁড়ির ফাঁিড়র এসআই মো. ইসমাঈলের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশের একটিদল বদরখালী বাজার পাড়া এলাকা থেকে তাকে ইয়াবাসহ গ্রেপ্তার করে। মাদক কারবারি জিয়াবুল বদরখালী ইউনিয়নের ৩নম্বর ব্লকের বাজার পাড়া এলাকার মাহবুবুল আলমের ছেলে।
বদরখালী পুলিশ ফাঁড়ির আইসি (ইনর্চাজ) এসআই মো: ইসমাঈল বলেন, গতকাল শুক্রবার সকালে মাদক বিক্রেতা জিয়াবুল হক তার বাড়িতে অবস্থান করছে এ ধরণের খবর পেয়ে তাৎক্ষনিক অভিযান চালানো হয়। ওইসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার পথে তাকে গ্রেফতার কর হয়। ওইসময় তাঁর হেফাজত থেকে ১২০ পিস্ ইয়াব বডি উদ্ধার করা হয়েছে।
আইসি বলেন, মাদক কারবারি জিয়াবুল দীর্ঘদিন ধরে উপকূলীয় বদরখালী এলাকার বিভিন্ন জনপদে তার নেতৃত্বে সিন্ডিকেট তৈরি করে সুকৌশলে মাদক বিক্রি করে আসছিলেন। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, গ্রেফতারকৃত জিয়াবুল উপজেলার উপকূলীয় অঞ্চলের একজন শীর্ষ মাদক কারবারি। তাঁর বিরুদ্ধে মাদক ব্যবসা ছাড়াও নানা অপরাধে অন্তত চারটি মামলা রয়েছে।
তিনি বলেন, ১২০ পিস্ ইয়াব বডি উদ্ধারের ঘটনায় গতকাল চকরিয়া থানায় তাঁর বিরুদ্ধে মাদক আইনে নতুন আরও একটি মামলা রেকর্ড করা হয়েছে।
