বন্যার্তদের জন্য ৩ লাখ ৯৪ হাজার টাকা সংগ্রহ করলেন টেকনাফে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন,দেয়া হবে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ২ years ago

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন টেকনাফ এর উদ্যোগে বন্যাকবলীত এলাকার জন্য ৩ লক্ষ ৯৪ হাজার ৫ শত ৮২ টাকা সংগ্রহ করা হয়েছে।
শুক্র ও শনিবার টেকনাফ উপজেলার সর্বস্তরের মানুষের কাছ থেকে এই টাকা সংগ্রহ করা হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছাত্র নেতৃবৃন্দ জানিয়েছেন, সংগ্রহকৃত টাকা রবিবার প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা করা হবে।
যারা এই ডোনেশনে সহযোগিতা করেছেন তাঁদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন টেকনাফের প্রতিনিধিদল।
শনিবার দুপুরে টেকনাফ বাস স্টেশন জামে মসজিদে সংবাদকর্মীদের উপস্থিতিতে ত্রাণের বাক্স উন্মুক্ত করে ছাত্ররা।
গনণা করে এতে ৩লাখ ৯৪ হাজার ৫শ ৮২টাকা পাওয়া যায়।