টেকনাফে র‌্যালী ও আলোচনা সভার মাধ্যমে মহান মে দিবস পালিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

হুমায়ূন রশিদ : কক্সবাজার জেলা নির্মাণ শ্রমিক উন্নয়ন সমিতি টেকনাফ শাখার উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় র‌্যালী ও আলোচনা সভার মাধ্যমে মহান মে দিবস-২০১৯ইং পালিত হয়েছে।

জানা যায়, ১লা মে সকাল ১০টায় কক্সবাজার জেলা নির্মাণ শ্রমিক উন্নয়ন সমিতি টেকনাফ উপজেলা শাখার হ্নীলা বাসষ্টেশন (রেজিঃ নং-কক্স-৪২১/১১) অস্থায়ী কার্যালয় হতে সভাপতি কবির আহমদ মিস্ত্রী ও সাধারণ সম্পাদক জকির আহমদের নেতৃত্বে এক বিশাল র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে আলোচনা সভা সংগঠনের সভাপতি কবির আহমদের সভাপতিত্বে ও সদস্য মোঃ ইসমাঈলের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
Teknaf Pic B 1 01 05 19 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিকদার। বিশেষ অতিথি ছিলেন সওজ হ্নীলা শাখার কর্মচারী জামাল আহমদ। বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহসভাপতি মাহবুর রহমান (মোচনী), সাধারণ সম্পাদক জকির আহমদ, সিনিয়র সহসাধারণ সম্পাদক জাহেদ হোসাইন, সহসাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, অর্থ সম্পাদক মোহাম্মদ আল আমিন, সাংগঠনিক সম্পাদক নুর হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক নবী হোসেন, ধর্মীয় ও ক্রীড়া সম্পাদক আব্দুস সালাম, সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ আলম, দপ্তর সম্পাদক ফকির আহমদ, নির্বাহী সদস্য সরওয়ার কামাল, নুরুল বশর ও মোহাম্মদ হোসাইন প্রমুখ। সভা শেষে উপস্থিত সংগঠনের সদস্যদের মধ্যে উন্নতমানের খাবার বিতরণ করা হয়।