চকরিয়ার কৃতি সন্তান অবসরপ্রাপ্ত নৌ-বাহিনীর কর্মকর্তা মোহাম্মদ ছগিরের ইন্তেকাল

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

এম.জিয়াবুল হক,চকরিয়া:চকরিয়া উপজেলার ঐতিহ্যবাহী ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম নুরুল আবছারেরর প্রথম জামাতা ও বাংলাদেশ নৌ-বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ছগির আর নেই। তিনি ৫অক্টোবর বৃহস্পতিবার রাত ১১.১৫ মিনিটে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএম এইচ) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকালে করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। মরহুম মোহাম্মদ ছগির এর প্রথম নামাজে জানাযা আজ ৬ অক্টোবর সকাল ৯ ঘটিকায় ঢাকা ক্যান্টনমেন্টে এবং বিকেলে মরহুমের গ্রামের বাড়ি চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের বাটাখালী এলাকায় অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মাতামুহুরী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহসিন বাবুল। জানাযা নামাজ শেষে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পরিবার সুত্রে জানা গেছে।