নিজস্ব প্রতিবেদক : চকরিয়া উপজেলার চিংড়িজোনে পাউবোর সুলিশ গেট এলাকা থেকে ১২ বছর বয়সী এক অজ্ঞাতনামা শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।গতকাল বুধবার সকাল ৯টার দিকে উপজেলার বদরখালী ইউনিয়নের ফেরিঘাট পানি উন্নয়ন রোর্ডের স্লুইসগেট এলাকায় স্থানীয় লোকজন শিশুর মরদেহ ভাসতে দেখে। পরে থানা পুলিশেকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই শিশুর লাশ উদ্ধার করে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, লাশের পরিচয় সনক্তের চেষ্টা চলছে। পরিচয় না মিললে ময়নাতদন্তের পর মরদেহ কক্সবাজার আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে দাফনের ব্যবস্থা করা হবে। ##
