এডঃ জাফর উল্লাহ ইসলামাবাদী এর মাতার মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির শোক প্রকাশ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

বার্তা পরিবেশক : কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য জনাব এডভোকেট মোহাম্মদ জাফর উল্লাহ ইসলামাবাদী এর মাতা জনাবা ছাবেরা বেগম গত ০২/০২/২০১৯ খ্রিস্টাব্দে বিকেল ৩.২০ মিনিটের সময় চট্টগ্রামস্থ সার্জেস্কোপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি … রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বৎসর।

আজ ৩ ফেব্রুয়ারি-২০১৯ খ্রিস্টাব্দ সকাল ৯.০০ টায় মরহুমার গ্রামের বাড়ী চট্টগ্রাম লোহাগাড়া উপজেলার আধুনগরের রশিদের ঘোনা এলাকায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য জনাব এডভোকেট মোহাম্মদ জাফর উল্লাহ ইসলামাবাদী এর মাতা জনাবা ছাবেরা বেগম-এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি জনাব এডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক জনাব এডভোকেট ইকবালুর রশিদ আমিন গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমার আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

বার্তা পরিবেশক :
(ইকবালুর রশিদ আমিন)
এডভোকেট
সাধারণ সম্পাদক
জেলা আইনজীবী সমিতি, কক্সবাজার।