ঘুমধুমে সফর কালে নৌপরিবহন মন্ত্রীকে শ্রমিকদের পক্ষে সাংবাদিক শ.ম.গফুর এর ফুলেল শুভেচ্ছা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ১০ years ago

বার্তা পরিবেশক : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান কে ফুলেল সংবর্ধিত করেছে উখিয়ার ঘাট একতা শ্রমিক কল্যাণ সমিতি। ১০ মার্চ সকাল সাড়ে ৯ টায় ঘুমধুম স্থল বন্দর এর প্রবেশ মুখে এ সংবর্ধিত করা হয়। এ সময় উখিয়ার ঘাট একতা শ্রমিক কল্যাণ সমিতি (রেজিঃনং-কক্স -৪১৪ /১১) এর উপদেষ্টা সাংবাদিক ও মানবাধিকার কর্মী শ.ম. গফুর এর নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধিত করা হয় মন্ত্রী মহোদয়কে। এ সময় উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি উকিল আল বেলাল সহ সংগঠনের বিপুল সংখ্যক সদস্য ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।