ফারুক আহমদ : উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের কোট বাজার সোনার পাড়া সড়কের খানাখন্দ ও গর্ত নিজ অর্থায়নে ভরাট করে দিয়ে গাড়ি যাতায়াত সহ জনদূর্ভোগ কমানোর জন্য জেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শাহ আলম চৌধুরী প্রকাশ রাজা শাহ আলমের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জালিয়া পালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।
জানা যায় , চলতি বর্ষা মৌসুমে অধিক বৃষ্টিপাত ও মাত্রা অতিরিক্ত যানবাহন যাতায়াতের কারণে কোট বাজার সোনার পাড়া সড়কে ব্যাপক খানাখন্দ ও গর্তের সৃষ্টি হয়। ফলে যানবাহন যাতায়াত থেকে শুরু করে পণ্য পরিবহনে চরম দূর্ভোগে শিকার হন জনগণ। এদিকে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ আলম চৌধুরী প্রকাশ রাজ শাহআলম নিজের অর্থায়নে ইট দিয়ে কোট বাজার সোনার পাড়া সড়ক সংস্কারে এগিয়ে আসেন। সড়কের ভাংগা মেরামতসহ গর্ত ভরাট করে দিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্হাপন করেন। এর ফলে যানবাহন চলাচল ও যাত্রীদের যাতায়াত দুর্ভোগ কমে যায়।
এদিকে জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী এক বিবৃতিতে ব্যক্তিগত তহবিলের অর্থ দিয়ে জনগুরুত্বপূর্ণ কোট বাজার সোনার পাড়া সড়ক সংস্কারে এগিয়ে আসায় অত্র এলাকার বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ শাহ আলম চৌধুরী প্রকাশ রাজা শাহ আলমের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
##
