গভীর রাতে ৩ রোহিংগা বন্দুকযুদ্ধে নিহত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

টেকনাফ টুডে ডটকম : টেকনাফে গভীর রাতে কথিত বন্দুকযুদ্ধে ৩ রোহিঙ্গা মাদক পাচারকারী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার দিনগত গভীর রাতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

এতে ৩ রোহিঙ্গা নিহত ও ৩ পুলিশ আহত হয়েছে।

নিহত রোহিঙ্গারা হচ্ছে উখিয়ার থাইংখালী ক্যাম্প ১৩ এর বাস্তুচ্যুত রোহিঙ্গা নুর মোহাম্মদ এর ছেলে শামসু আলম (৩৫), মোক্তার আহমদের ছেলে নুরুল আলম (২১) ও টেকনাফের লেদা ক্যাম্পের আজিজুর রহমানের ছেলে হাবিদ (২০)।

এ ঘটনায় ৩ পুলিশ সদস্য আহত হয়েছে। আহতরা হচ্ছেন কনস্টেবল সেকান্দর, এরশাদ ও সৈকত বড়ুয়া।

বিস্তারিত আসছে …