লেদায় ইয়াবা তালিকাকে পুঁজি করে হয়রানি ও বাণিজ্য শীর্ষক সংবাদের প্রতিবাদ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

বার্তা পরিবেশক :‘টেকনাফে ইয়াবা ব্যবসায়ীর তালিকা পুঁজি করে নিরীহ লোকজনকে হয়রানী ও বাণিজ্যের অভিযোগ’ শিরোনামে কক্সবাজার জার্নাল, ১নিউজ ডটকমবিডি অনলাইন পত্রিকায় প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদে হ্নীলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের লেদা গ্রামে ইয়াবা ব্যবসায়ীদের নতুন তালিকাকে পুঁজি করে ইয়াবা ব্যবসায়ী আত্মসমর্পণকারী নুরুল হুদা মেম্বারের অন্যতম সহযোগী উল্লেখ করে নিরীহ লোকজনকে হয়রানী ও বাণিজ্য করা, এলাকার সর্বত্র ইয়াবার নতুন তালিকা তৈরীর আতঙ্কে সাধারণ মানুষের ঘুম হারাম, হয়রানি থেকে রেহাই পাচ্ছেনা রাজনৈতিক দলের নেতাকর্মীর পাশাপাশি ব্যবসায়ী, চাকুরিজীবী, এলাকার ব্যবসায়ী ও স্বচ্ছল ব্যক্তিদের বাছাই করে ইয়াবার নতুন তালিকা তৈরী ও মামলার হুমকি, মনগড়া নানা অভিযোগ এনে টাকা আদায়, কেউ দাবিকৃত টাকা দিতে না পারলে তালিকায় নাম ঢুকিয়ে দেয়ার হুমকি দিচ্ছে বলে উল্লেখ করা হয়েছে। তাছাড়া আমার বিরুদ্ধে একাধিক মামলা, নুরুল হুদা মেম্বারের রেখে যাওয়া ইয়াবা ব্যবসার দেখভাল করার কথাও বলা হয়েছে।
প্রকৃতপক্ষে আমার বিরুদ্ধে উক্ত অভিযোগ বিন্দুমাত্রও সত্য নয়। আমি একজন নিরীহ ব্যক্তি। আমার মালিকানাধীন একটা মাহিন্দ্রা আছে সেটা আমার ছেলে চালিয়ে যে আয় হয় সেগুলো দিয়ে কোন রকম সংসার চলে। আমার দীর্ঘদিনের স্বপ্ন ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড বাঁধাগ্রস্থ করতে শত্রুমহল মিডিয়াকর্মী ভাইদের ষড়যন্ত্রমুলক আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়েছে। আমি উক্ত সংবাদের তীব্র প্রতিবাদের পাশাপাশি এব্যাপারে বিচলিত না হওয়ার জন্য প্রশাসনের প্রতি বিনীত অনুরোধ করছি।

প্রতিবাদকারী :
আব্দুস শুক্কুর
সদস্য, স্কুল পরিচালনা কমিটি,
লেদা সরকারি প্রাথমিক বিদ্যালয়।