নিজস্ব প্রতিনিধি:
টেকনাফ পৌরসভার নাইথ্যং পাড়া সর্বস্থরের তৌহিদী জনতার উদ্যোগ আয়োজিত ১২তম ইসলামী মহাসম্মেলন সম্পন্ন হয়েছে।নাইথ্যং পাড়া মাদ্রাসার পরিচালক মাওঃ আবুল কাসেম ও ঢাকা জামিয়া ইসলামিয়া কেরানীগনজ এর কুহাদ্দিস মাওঃ জহির আহমদ কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে তাকরীর পেশ করেন ঢাকা কেরানীগনজ‘র মুফতি মীর শামসুদ্দীন বড়াইলী, সাবরাং বড় মাদ্রাসার মুহতামিম মাওঃ নুর আহমদ ।এসময় বক্তারা বলেন শরীয়তের সকল বিধানের উপর আমল করা তখনই সহজ হয়, যখন বান্দার অন্তরে খোদা ভিরুতা বিরাজ করে আর খোদা ভীতিহচ্ছে দুনিয়া ,আখেরাতের এক মাত্র সফলতার চাবি কাঠি। নাইথ্যং পাড়া বাসটার্মিনাল সংলগ্ন ময়দানে ২৭ মার্চ সোমবার আয়োজিত মাহফিলে উক্ত কথা গুলো বলেন । মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন হাজী নজির আহমদ, হাজী দিল মুহাম্মদ,মোঃ ইসমাইল,হাঃ আবদুল্লাহ,মাওঃ মনির উল্লাহ, মাওঃ ঝাফর আহমদ,প্রমুখ।
