টেকনাফের হ্নীলায় ৯দিন ধরে গৃহবধু নিখোঁজ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

হ্নীলা প্রতিনিধি।
টেকনাফে ২সন্তানের জননী এক গৃহবধু দীর্ঘ ৯দিন ধরে নিখোঁজ রয়েছে।
জানা যায়, গত ২২জুন বিকালে উপজেলার হ্নীলা ফুলের ডেইল গ্রামের মোঃ আলমগীরের স্ত্রী দিলতাজ বেগম (৩১) মামার বাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। রাতে তার বাড়ি ফিরে আসার কথা থাকলেও রহস্যজনক কারণে এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে। দীর্ঘ নয় দিন অতিবাহিত হলেও সে বাড়ি ফিরে না আসায় পরিবার-পরিজনের মধ্যে অজানা আতংক বিরাজ করছে। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করে এখনো পাওয়া যায়নি।
গৃহবধু দিলতাজের স্বামী আলমগীর জানান, ঘটনার দিন মামার বাড়িতে খোঁজ নিয়ে জানতে পারেন রাতে সবাই যখন তারাবীর নামাজে ব্যস্ত ছিল এসময় সে কাউকে না বলে বাড়ি থেকে বের হয়ে যায়।
এদিকে বাড়িতে রক্ষিত ১৬ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩৪ হাজার টাকা খুঁজে পাওয়া না যাওয়ায় ধারনা করছেন স্ত্রী যাওয়ার সময় সেগুলি সাথে নিয়ে যান। এব্যাপারে থানায় নিখোঁজ ডাইরী করবেন বলে জানিয়েছেন তিনি।
এছাড়া কোন সুহৃদ ব্যক্তি সন্ধান পেলে নিম্মোক্ত ০১৬৩২-৭৭৬১৩৬;০১৭০০৯৭১৯৩৪মোবাইল নাম্বারের যোগাযোগের জন্য আহবান জানিয়েছেন তিনি।