কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় টেকনাফ পৌর যুবলীগের ইফতার সামগ্রী বিতরন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৩ years ago

পিকলু দত্ত,টেকনাফ |

বাংলাদেশ আওয়ামী যুবলীগ, টেকনাফ পৌরসভা শাখার উদ্যোগে দুই শতাধিক দুস্ত ও অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে।

৭ই এপ্রিল শুক্রবার বিকেলে ৯নং ওয়ার্ড কমিশনার বাসভবন সংলগ্ন মাঠে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারন সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় ও জেলা যুবলীগ সভাপতি সোহেল আহমদ বাহাদুর, সাধারন সম্পাদক শহিদুল হক সোহেল ও টেকনাফ উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আলম চেয়ারম্যানের পরামর্শে নবগঠিত টেকনাফ পৌরসভা যুবলীগের সভাপতি যুবনেতা রেজাউল করিম রেজা ও সাধারণ সম্পাদক যুবনেতা মোহাম্মদ আব্দুল্লাহ’র সমন্বয়ে টেকনাফ পৌরসভার দুই শতাধিক দুস্ত ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরন করেন।

এতে উপস্থিত ছিলেন,পৌর যুবলীগ নেতা ওমর ফারুক,নুর কামাল,আব্দুস শুক্কুর,মোহাম্মদ হাসান,মোঃ ইয়াহিয়া, রফিক নাসিম,আব্দুস সালাম, মহিউদ্দিন, সায়েম সহ তৃনমূল পর্যায়ের নেতৃবৃন্দরা।

উপস্থিত লোকজন মহৎ এ কর্মকান্ডকে সাধুবাদ জানান এবং ইফতার সামগ্রী পেয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া কামনা করেন।