কুতুপালং ক্যাম্পে ই*য়া*বা*সহ রো*হি*ঙ্গা নাগরিক গ্রেফতার

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

ফরিদুল আলম : কক্সবাজার র‌্যাব-১৫ এর সদস্যরা কুতুপালং ক্যাম্পে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক রোহিঙ্গা নাগরিককে গ্রেফতার করেছে।

সুত্র জানায়,২রা ফেব্রæয়ারী দুপুর আড়াই টারদিকে কক্সবাজার র‌্যাব-১৫ (সিপিএসসি) ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া কুতুপালং বাজার সংলগ্ন লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প মুখী রাস্তার পাশে জনৈক জুবায়ের এর চা দোকানের নিকট অভিযান চালিয়ে রোহিঙ্গা ক্যাম্প-২, বøক-বি, সাব বøক-ডি/৯, এফসিএন নং-১৫৩৩৬৬ এর বাসিন্দা মৃত গুরা মিয়ার পুত্র মোঃ হামিদ হোসেন (১৯) কে আটক করে। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ ও আশপাশ এলাকা তল্লাশী করে ৬হাজার ৯শ ৫০পিস ইয়াবা উদ্ধার করা হয়।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান, উদ্ধারকৃত মাদকসহ ধৃত ব্যক্তির বিরুদ্ধে প্র্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত এজাহার দাখিলের পর উখিয়া থানায় করা হয়েছে। ###