মুহাম্মদ জাহাঙ্গীর আলম : কক্সবাজার র্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ ইউছুপ নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে।
সুত্র জানায়, ১১এপ্রিল বিকাল সোয়া ৩টারদিকে কক্সবাজার র্যাব-১৫ এর একটি চৌকষ আভিযানিক দল মাদক ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে রামু জাফর মিয়ার কাটির মাথায় প্রধান সড়কে অভিযানে যায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ১নং কুতুপালং ক্যাম্পের বি-ব্লকের বাসিন্দা নাজির আহমদের পুত্র মোহাম্মদ ইউছুপ (৪০) কে একটি শপিং ব্যাগসহ আটক করে। পরে স্বাক্ষীদের সম্মুখে ব্যাগটি তল্লাশী করে ১০হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
এই ব্যাপারে কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মোঃ আবু সালাম চৌধুরী জানান, জব্দকৃত ইয়াবাসহ ধৃত মাদক কারবারীকে সংশ্লিষ্ট আইনের মামলায় রামু থানায় সোর্পদ করা হয়েছে। ###
