বাহারছড়ায় মানব পাচার মামলার আসামী আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

শামলাপুর প্রতিনিধি, টেকনাফ :
টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকা থেকে মানব পাচার মামলার এক আসামীকে আটক করেছে পুলিশ।
ধৃত দালাল হচ্ছে জাহাজপুরা এলাকার এখলাছ মিয়ার ছেলে মোঃ আলী(৩০)।
বুধবার দিনগত রাতে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি পরিদর্শক কাঞ্চন কান্তি দাসের নেতৃত্বে পুলিশ জাহাজপুরা এলাকায় মেরিন ড্রাইভ সড়ক থেকে রাত ৯টার দিকে তাকে আটক করে।
ধৃত ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণের জন্য টেকনাফ থানায় সোপর্দ্য করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।