মদীনায় অবতীর্ণ, আয়াত :-২৮৬
**************************-***************
মোহাম্মদ আবুল হোছাইন হেলালী
*************************************************
আয়াত নম্বর :-৬৭
*****************
★★ শুরু করছি আমি মহান আল্লাহর নামে
যিনি পরম করুণাময় অসীম দয়ালু এ ধরাধামে। ★★
বনি ইসরাইল পৌত্তলিক মিসরিয়দের সাথে
শিরকের শিকড় গেড়ে, প্রতিমা পূঁজা করতে,
ফলে তাদের মতো বনি ইসরাইল ও ছিলো লিপ্ত
গো-পূঁজায় তারাও ছিলো তাদের অন্তরর্ভুক্ত।
আল্লাহ্ পাক অন্তর থেকে চাইলেন
স্বমূলে গো-পূঁজার মূলোৎপাটন
এ সময় বনি ইসরায়েলের মাঝে ঘটে
” আমিল ” নামক এক ব্যক্তি হত্যার অঘটন।
হত্যাকারীর নাম ছিলো রহস্যাবৃত অজানা
তাদের মাঝে ঘটে চলে দ্বন্দ্ব-কলহের ঘটনা,
যায় তারা মুসা নবীর নিদানে এ ঘটনার সমাধানে
কর এবার স্মরণ, সম্প্রদায়কে মুসা নবী বলে তখন।
করেন ফরিয়াদ প্রভূর কাছে নবী মুসা
হত্যাকারী কে? নাম তার জানতে
নিশ্চয়ই আল্লাহ্ দিয়েছেন আদেশ
তোমাদের একটি গাভী জবাই করতে।
মুসা (আঃ) কে বলে তারা কর কেন মশকরা –
আল্লাহর নির্দেশ তাদের মাঝে বলেন মুসা সাথে-সাথে
তাঁর নির্দেশ নয় মশকরার কাজ!
হতে চায়না আমি মূর্খ তোমাদের মাঝ।
তখন মুসা নবী কয়,আল্লাহর কাছে চাহিয়া আশ্রয়
যেন আমি জাহেলদের অন্তর্ভুক্ত না হয় –
করে নানান বাহানা গাভী জবাই করবেনা
শেষতক হয়ে নিরুপায় করল গাভী জবাই।
” আমিল ” র গায় গাভীর গোশতের স্পর্শ পায়
সে হয়ে জীবিত হত্যাকারীর নাম করে বর্ণিত –
নাম বলার পর পুণরায় সে মারা যায়
” বাক্বারা ” শব্দটি দিয়ে এ সূরাটির নাম সাজায়।
