মদীনায় অবতীর্ণ, আয়াত :-২৮৬
***************************************************
মোহাম্মদ আবুল হোছাইন হেলালী
***********************************************
আয়াত নম্বর :-৫৭
**************************
★★শুরু করছি আমি মহান আল্লাহর নামে
যিনি পরম করুণাময় অসীম দয়ালু ধরাধামে। ★★
*****************************************************
মিশরের অত্যাচারী বাদশাহ –
ফেরাউনের কবল হতে নিষ্কৃতির পরে
“মেঘমালার ছায়া” দিই তোমাদের উপরে,
বৃক্ষলতা, ফল-মূল ও খাদ্যহীন
” তিহ ময়দান” ধুধু বালুচর মরু প্রান্তরে।
সেথায় হয়েছিলে সম্মুখীন তোমরা
হে, বনি ইসরাইল মৃত্যুর দুয়ারে –
” ছায়া দান” ও ” মান্ন-সালওয়া” পাঠায়
আমি আল্লাহ্ স্বীয় করুণা ভরে।
ছিলো নিষেধ তোমাদের প্রতি –
রাখিওনা জমা আসমানী এ খাবার সত্যি
তোমরা ছিলে জালেম নিষেধ অমান্যকারী
স্বয়ং আমি আল্লাহ্ ছিলাম তবু ;
বারাংবার তোমাদের প্রতি অনুগ্রহকারী।
ফলে বন্ধ করে দিয়েছি আমি রাজ্জাক
আসমানী খাবার “মান্না – সালওয়া ”
কষ্টে আহাজারি দূর্ভোগ গুজারি
বন্ধ করি তোমাদের চাওয়া-পাওয়া।
করতে পারোনি আল্লাহর প্রতি
তোমরা কখনো কোন বিষয়ে জুলুম ;
ইসরাইল নিমক হারাম কুটিল জাতি
স্বীয় কৃতকর্মে হয়েছিলে মজলুম।
