উপজেলা ভাইস চেয়ারম্যান জমিরী’র ইন্তেকাল দুবাইস্থ টেকনাফ সমিতি ইউএই’র শোক প্রকাশ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

বার্তা পরিবেশক : টেকনাফ উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান ও হ্নীলা মৌলভীবাজার জমিরিয়া দারুল কোরআন আলিম মাদরাসার উপাধ্যক্ষ মুফতি মাওলানা ফেরদৌস আহমদ জমিরী ১৪ জুন (রবিবার) সকাল সাড়ে ১০ টায় উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দুবাইস্থ টেকনাফ উপজেলা প্রবাসিদের সামাজিক সংগঠন ‘টেকনাফ সমিতি ইউএই’র নেতৃবৃন্দ যথাক্রমে -উপদেষ্টা পরিষদ সদস্য জাফর আমির, আব্দুর রহিম, নুরুল আলম, ছৈয়দ আলম (ইউএই পুলিশ ), নুর আহমদ, সভাপতি – মাওঃ আব্দুস সালাম, সিঃ সহ সভাপতি – আলী হোছাইন, সহ সভাপতি – রাশেদ উল্লাহ, সাধারণ সম্পাদক – মুহাম্মদ শাহ জাহান, যুগ্ন সম্পাদক – নবী হোছাইন, সাংগঠনিক সম্পাদক -ছৈয়দ আকবর, সহ সাংগঠনিক সম্পাদক -খালেদ নাসের, অর্থ ও আইন বিষয়ক সম্পাদক – এডঃ মুহাম্মদ ইদ্রিস, সহ অর্থ সম্পাদক -মুহাম্মদ তৈয়ব, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক -মাওঃ নুরুল হোছাইন, আন্তর্জাতিক সম্পাদক -কামাল হোছাইন, যোগাযোগ ও প্রচার সম্পাদক – আব্দুল আজিজ আহমদি, ধর্ম বিষয়ক (শরীয়া) সম্পাদক -মাওলানা মুহাম্মদ লোকমান,
নির্বাহী সদস্য -মুহাম্মদ হোছাইন বাদশা, মুহাম্মদ হোছাইন ও আরাফাত তাহের কবিরসহ সকল সদস্যবৃন্দ। সমিতির সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। নেতৃবৃন্দ তাঁর এ মৃত্যুতে উপজেলা বাসি একজন সৎ, ন্যায়পরায়ন ও জনদরদী নেতা, একজন আলেমেদ্বীন, স্বনামধন্য বিশিষ্ট শিক্ষাবিদকে হারিয়েছেন বলে মনে করেন যা কখনো পূরণ হবার নয়।