মদীনায় অবতীর্ণ, আয়াত :-২৮৬
**************************************************
মোহাম্মদ আবুল হোছাইন হেলালী।
***************************************************
আয়াত নম্বর :-৩৪
**************************
★★ মহান আল্লাহর নামে শুরু করি আমি
যিনি পরম করুণাময় অসীম দয়ালু স্বামী। ★★
************************************************
আর ফেরেশতাদের করি যখন নির্দেশ
হযরত আদম(আঃ) কে সিজদা করতে –
ইবলিশ বিনে করল সিজদা ফেরেশতাগণে
আমি আল্লাহর দেয়া আদেশ মতে।
করল অস্বীকার নির্দেশ আমার
করতে পালন অবাধ্য ইবলিশ –
দাম্ভিকতা আজাজীল হয়ে যায়
আল্লাহর অভিশাপ প্রাপ্ত খবিশ।
ফলে শয়তান হয়ে গেল অন্তর্ভুক্ত
অবাধ্য ও অভিশপ্ত কাফেরের দলে –
আদমের বংশ করবে সে ধ্বংস
হাজারো প্রলোভনে কলাকৌশলে।
