মদীনায় অবতীর্ণ, আয়াত :-২৮৬
***************************************
মোহাম্মদ আবুল হোছাইন হেলালী
*****************************************
আয়াত নম্বর :-১৭
**************************
★★আমি করছি শুরু মহান আল্লাহর নাম দিয়ে
পরম করুণাময় অসীম দয়ালুর রহম নিয়ে। ★★
*******************************************
হয় সেই ব্যক্তির মতো
নিশ্চিত তাদের অবস্থা –
নিজের প্রজ্জ্বলিত আগুনে
অন্ধকারে হয় যারা হেনস্তা।
যখনি করে সে আগুন
চারদিক আলোতে আলোকিত,
আল্লাহ্ উঠিয়ে নিলেন মূহুর্তে
সেই আলো,তারা হয় অন্ধকারে স্তব্ধ।
ফলে অন্ধকারে চারদিকে
তারা দেখতে পায়না কিছু,
কাফের যারা জাহেল তারা
ছুটছে মিথ্যা রবের পিছু।
অন্ধকারের মহাপ্লাবন
তাদের চলার পথে –
ঘোর অন্ধকার বদ্ধ দোয়ার
ঈমান রয়না তাদের সাথে।
