নিজস্ব প্রতিনিধি, টেকনাফ টুডে ডটকম :
টেকনাফে সহ-ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্টিত হয়েছে। শনিবার (১৪ ই জুলাই) সকাল ১১টায় সহ-ব্যবস্থাপনা কমিটির নিজস্ব কার্যালয়ে কমিটির সভাপতি মো. শফিক মিয়ার সভাপতিত্বে, সদস্য সচিব টেকনাফ রেঞ্জ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাজ্জাদ হোসাইনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সিএমসির কোষাধ্যক্ষ নাজমা আলম কাউন্সিলর, সদস্য সাংবাদিক নুরুল করিম রাসেল, উসমান গণি, মোচনী বিট কর্মকর্তা লুৎফর রহমান ও ক্রেল হোয়াইকং এর ফেসিলেটর নাজমুল আবেদিন। সিএমসি সদস্য ও ভারপ্রাপ্ত একাউন্টস এন্ড এডমিন এ্যসিস্ট্যান্ট আব্দুর রহমান হাশেমীর সার্বিক তত্বাবধানে হাফেজ আবুল হাশেমের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভার সুচনা হয়। এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সিএমসি সদস্য রানু আক্তার, দেলোয়ার হোছাইন, পারভীন আক্তার, চেমন খাতুন, খুরশিদা আক্তার, পানখালী বিট কর্মকর্তা একে এম মাহমুদ, সেবি রাণী বড়ুয়া ও জালাল উদ্দীন। এতে সহ-ব্যবস্থাপনা কমিটির কার্যক্রম সুষ্টু ও ধারাবাহিকভাবে পালন করতে বিভিন্ন গুরুত্বপুর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়।
