শাহীন শাহ : হোয়াইক্যং ইউনিয়নের কাটখালী রওজতুন্নবী (স:) দাখিল মাদ্রাসায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা সম্পন্ন করা হয়েছে। ১৯ অক্টোবর সকাল থেকে কক্সবাজার বায়তুশ শরফ হাসপাতালের উদ্যোগে মাদ্রাসার হলরুমে হোয়াইক্যং ইউনিয়ন আওয়ামী লীগের সার্বিক সহযোগিতায় এ চিকিৎসা সেবা কার্যক্রম সম্পন্ন করা হয়।
এ সময় উপস্থিত থেকে কার্যক্রমে সহযোগিতা করেন হোয়াইক্যং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুনর রশিদ সিকদার, সাধারণ সম্পাদক আজিজুল হক, হোয়াইক্যং সিএমসি কমিটির সভাপতি আলমগীর চৌধুরী, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন সিকদার, ২ নং ওয়ার্ড সভাপতি নুরতাজুল মোস্তফা শাহীন শাহ, ১ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আবু তাহের ২ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. তাহের, আওয়ামী লীগ নেতা ফরিদুল আলম, রঙ্গিখালী ফাযিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপল মৌ. ফরিদুল আলম, রওজতুন্নবী (স:) মাদ্রাসা সুপার আ ন ম ওসমান সরওয়ার, সহ সুপার ছিদ্দিক আহম্মদ, মাদ্রাসা শিক্ষক মৌ. ইউসুফ আলী, মৌ. রফিকুল ইসলাম, টেকনাফ উপজেলা যুবলীগের সহ সম্পাদক সৈয়দ হোছাইন, হোয়াইক্যং ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মো. আলম প্রমূখ। দিনব্যাপী কার্যক্রমে দুই শতাধিক রোগিদের চক্ষু চিকিৎসা সেবা, বিনামূল্যে চশমা, ঔষধপত্র প্রদান করা হয়। এসব রোগি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল থেকে সুশৃঙ্খলভাবে এসে এ চিকিৎসা সেবা গ্রহণ করেন। এর মধ্যে ২৮ জন রোগিকে চোখের ছানি অপারেশনের জন্য কক্সবাজার বায়তুশ শরফ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের বিনামূল্যে অপারেশন সেবা দেয়া হবে বলেও জানা গেছে। বায়তুশ শরফ হাসপাতালের ডাক্তার সহ ৮ জন মেডিকেল টীম অংশ নেন। ##
