কলাতলী হোটেল-মোটেল জোন হতে ইয়াবা ও বিদেশী মদ সহ ঘোনার পাড়ার শিমুল পাল আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

নিজস্ব প্রতিনিধি, টেকনাফ টুডে ডটকম :
কক্সবাজারের কলাতলী হোটেল-মোটেল জোন হতে ইয়াবা ও বিদেশী মদ সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সদস্যরা।

১৩ ই জানুয়ারী রোববার বিকাল সাড়ে ৫টার দিকে কক্সবাজার সদর মডেল থানাধীন কলাতলী সৈকত পাড়া মোহাম্মদীয়া গেস্ট হাউস এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

ধৃত ব্যক্তি হচ্ছে কক্সবাজার পৌরসভার ঘোনার পাড়া এলাকায় বসবাসকারী চট্টগ্রামের লোহাগাড়া আন্দার মানিক পালাপাড়ার মৃত হিমাংশু পালের ছেলে শিমুল পাল (৩৩)।

এসময় তার কাছ থেকে ১১০ পিস ইয়াবা ও ১৩ বোতল মান্দালি রাম উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক সৌমেন মন্ডল সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।