করোনা প্রতিরোধে টেকনাফে আব্দুল্লাহর পক্ষ থেকে হাজার পরিবারে ত্রাণ বিতরণ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

সংবাদ বিজ্ঞপ্তি : করোনা প্রতিরোধে টেকনাফের বিশিষ্ট শিল্পপতি ও রাজনীতিবিদ, কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক আব্দুল্লাহর পক্ষ থেকে শ্রমিকসহ হাজারাে দরিদ্র পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।

৯ এপ্রিল সকাল ১০টা থেকে ত্রাণ বিতরণ কার্য্যক্রম উদ্বোধন করেন আব্দুল্লাহ। করোনা ভাইরাস মহামারী হওয়ায় খেটে খাওয়া মানুষগুলো কর্মহীন হয়ে পড়েছে। এ সময় তাঁর ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত ৫শ শ্রমিকের বেতন এবং এলাকার দরিদ্র ৫শ পরিবারসহ হাজারাে ত্রাণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক ও টেকনাফ সদর ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ শফি, টেকনাফ সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম, কলেজ ছাত্রদলের নেতা মোহাম্মদ খোরশেদ প্রমুখ।
উল্লেখ্য প্রতি বছর রমজানে তিনি ৫হাজার পরিবারকে সাহায্য-সহযোগিতা করে থাকেন। তারই ধারাবাহিকতায এবং করোনা ভাইরাসে এলাকা লকডাউন হয়। মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এজন্য দৈনিক খেটে খাওয়া মানুষগুলোর কষ্ট হয়। তাই তিনি এ সময় তাদের পাশে দাঁড়িয়েছেন। বাকি চার হাজার ত্রাণের চলমান কার্যক্রম অব্যাহত আছে।