এম.জিয়াবুল হক : মহান বিজয় দিবস উপলক্ষ্যে বুধবার ১৬ ডিসেম্বর সূর্য উদয়ের সাথে সাথে স্বাস্থ্যবিধি মেনে চকরিয়া বিমানবন্দরস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম। তারপর শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি জানান চকরিয়া উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন। এরপর শ্রদ্ধা নিবেদন করেন চকরিয়া থানা পুলিশ, চকরিয়া উপজেলা ও পৌরসভা এবং মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগ এবং সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, চকরিয়া প্রেসক্লাব, শিক্ষাপ্রতিষ্ঠানসহ মুক্তিযুদ্ধের চেতনাধারী সকল সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও শ্রেণী-পেশার মানুষ।
বুধবার শীতের কুয়াশা ভেজা ভোরে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম এমপি প্রথমে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন। এসময় তাঁর সঙ্গে ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী
এরপর পর্যায়ক্রমে শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.তানভীর হোসেন, সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) তফিকুল আলম, চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু, নারী ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী, কক্সবাজার জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক লায়ন আলহাজ কমরউদ্দিন আহমদ, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সদস্য আমিনুর রশিদ দুলাল, চকরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা এস এম নাসিম হোসেন, উপজেলা প্রকৌশলী কমল কান্তি পাল, উপজেলা শিক্ষা কর্মকর্তা গুলশান আক্তার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: সুপন নন্দী, উপজেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলমসহ সরকারি প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিন ভোরে চকরিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ বেদীতে শ্রদ্বাঞ্জলী অর্পণের পরে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের পক্ষথেকে সকাল আটটার দিকে চকরিয়া উপজেলা পরিষদ চত্বরে নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ মাধ্যমে শ্রদ্ধাঞ্জলী জানানো হয়।
একইদিন সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজের সভাপতিত্বে উপজেলা পরিষদের হলরুম মোহনা মিলনায়তনে প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং শহীদ সকল বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, চকরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরী, চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.তানভীর হোসেন, সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) মো.তফিকুল আলম, চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের।
আলোচনা ও দোয়া মাহফিল শেষে অনুষ্ঠানে উপস্থিত সকল বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা পরবর্তীতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মানী ভাতা প্রদান করা হয়।##
