করোনাভাইরাস নিয়ে সকাল ১০টায় প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

ডেস্ক |
প্রধানমন্ত্রী শেখ হাসিনাদেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার (৭ এপ্রিল) চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৫ জেলার প্রশাসনিক কর্মকর্তা এবং জনপ্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘মঙ্গলবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী গণভবন থেকে এই ভিডিও কনফারেন্সে যোগ দেবেন। যার সঙ্গে চট্টগাম ও সিলেট বিভাগের ১৫ জেলার কর্মকর্তারা এবং জনপ্রতিনিধিরা সংযুক্ত থাকবেন।’

এর আগে প্রধানমন্ত্রী ৬৪ জেলার প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে করনো মোকাবিলার দিকনির্দেশনা দেন। খবর বাসস।