উখিয়ায় ইউপি সদস্যকে হত্যার চেষ্টা ; ১০লক্ষ টাকা ছিনতাই গাড়ি ভাংচুর

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

নিজস্ব প্রতিবেদক : উখিয়ায় ইউপি সদস্যকে হত্যার চেষ্টা করে ব্যর্থ হয়ে সন্তাসীরা গাড়ি ভাংচুর করে দশ লক্ষ টাকা চিনতাই করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দুইটি দারালো কিরিচ উদ্ধার করেছে। ঘটনাটি ঘটছে শনিবার দুপুর ২টায় রাজাপালং ইউনিয়নের কক্সবাজার-টেকনাফ সড়কের কাশিয়ার বিল হারুনের বাড়ীর এলাকায়। ঠিকাদার ও রাজাপালং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ সালাহ উদ্দিন তার নিজ অফিস থেকে বাড়ী যাওয়ার পথে উৎপেতে থাকা সন্তাসী রুবেল এর নেত্বতে দশ বার জন একটি সন্তাসীদল তার গাড়ির গতিরোধ করে তাকে গাড়ি থেকে নামিয়ে পেলে এবং গাড়িতে থাকা দশ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যাই। ঘটনা খবর পেয়ে উখিয়া থানার পুলিশের উপ-পরির্দশক আলীমুরের নেত্বতে একদল পুলিশ ঘটনাস্থল গিয়ে ভাংচুরকৃত গাড়িটি থানায় নিয়ে আসে এবং ঘটনাস্থল থেকে দুইটি লম্বা কিরিচ উদ্ধার করে বলে ইউপি সদস্য মোঃ সালাহ উদ্দিন জানান। উখিয়া থানার ডিউটি অফিসার মোঃ শাহ আলম বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।