মারোত এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রীতিভোজ ২০২৩ সম্পন্ন

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

সংবাদ বিজ্ঞপ্তি : মানসিক রোগীদের তহবিল (মারোত) এর ৬ষ্ট প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা, সংবর্ধনা, ক্রেস্ট প্রদান ও প্রীতিভোজ শাহপরীদ্বিপ বিজিবি বাংলো বিচ পয়েন্ট সংগঠন এর সভাপতি আবু সুফিয়ান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হলো। প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন পরিষদের আহবায়ক সাইফুল হাকিম এর সার্বিক তত্বাবধানে অনুষ্ঠান উদ্বোধন করেন মারোত প্রধান উপদেষ্টা অধ্যাপক সন্তোষ কুমার শীল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা সহকারী কমিশনার ভুমি জনাব মোহাম্মদ এরফানুল হক চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, রাজনৈতিক ব্যাক্তি রশিদ আহমেদ, রেডিও নাফ এর মোহাম্মদ ছিদ্দিক, মোহাম্মদ আলমগীর,সাংবাদিক জসিম মাহমুদ, সাংবাদিক মামুন টেকনাফ,এছাড়া মারোত কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ঝুন্টু বড়ুয়া, সহ-সাধারন সম্পাদক মোবারক হোসেন, অর্থ সম্পাদক আজিম উদ্দিন, আইটি সম্পাদক মোহাম্মদ হোসাইন আমিরী, সাংগঠনিক সম্পাদক মিরাস উদ্দিন, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক ফেরদৌস ইসলাম, বস্ত্র সম্পাদক এমাদুল করিম রনি, শাহপরীদ্বিপ ইউনিট এর রহিম উল্লাহ, হ্নীলা ইউনিট এর আনোয়ার হোসেন, রামু ইউনিট এর আবদুল হাকিম। সভায় প্রধান অতিথি মানবিক কার্যক্রম চলমান রাখতে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
IMG 20230129 163736 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
মানসিক রোগীদের তহবিল মারোত এর সভাপতি আবু সুফিয়ান ৬ষ্ট প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করতে সকল স্বেচ্ছাসেবক ও যারা দাতা সদস্যরা যারা মারোত এর মানবিক কার্যক্রম চলমান রাখতে কার্যকরী ভুমিকা রেখেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন। সভায় মারোত এর ২০২২ সালে র শ্রেষ্ঠ সংগঠক হিসেবে ক্রেস্ট গ্রহণ করছেন অধ্যাপক সন্তোষ কুমার শীল, এছাড়া মানবিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় মারোত শাহপরীদ্বিপ ইউনিট, হ্নীলা ইউনিট ও রামু ইউনিটকে পৃথকভাবে ক্রেস্ট প্রদান করা হয়েছে। দুই শতাধিক স্বেচ্ছাসেবক এর উপস্থিতিতে প্রানবন্ত র‍্যাফল ড্র”র মাধ্যমে সুর্যাস্তের সময়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
IMG 20230129 155357 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর