“কবি সাইফ সুমনের নতুন কাব্যগ্রন্থ “বিধুর বেহালা” প্রকাশের তিন ঘণ্টার মধ্যেই সব বই বিক্রি শেষ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

সংবাদ বিজ্ঞপ্তি : অমর একুশে বইমেলায় গতকাল ১৯ ফেব্রুয়ারি রিদম প্রকাশনা সংস্থা থেকে প্রকাশ পেয়েছে কবি সাইফ সুমনের কাব্যগ্রন্থ ‘বিধুর বেহালা’।গ্রন্থটি গতকাল বিকালে স্টলে আসার সাথে সাথেই রিদম প্রকাশনা সংস্থার স্টলে পাঠকদের ব্যাপক ভীড় লক্ষ্য করা যায়।বইটি সংগ্রহ করার বিষয়ে কলেজ,বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুন তরুনীদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।বইটি স্টলে আসার মাত্র ৩ ঘণ্টার মধ্যেই বইটির ২০০ কপি বিক্রির পর বইটির সংগ্রহ শেষ হয়ে যায়।এরপর অনেক পাঠক বইটি সংগ্রহের জন্য স্টলে এসে বইটি না পেয়ে কিছুটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।এ সময়ে স্টলে তাৎক্ষনিক ভাবে রিদম প্রকাশনা সংস্থার প্রকাশক মো: গফুর হোসেন,বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সাবেক সভাপতি আলমগীর সিকদার লোটন এবং কবি সাইফ সুমন ছুটে এসে পাঠক পাঠিকাদের সাথে মতবিনিময় করেন।এ সময়ে আলমগীর শিকদার লোটন বলেন-“আমি ইতোমধ্যেই সাইফ সুমনের কাব্যগ্রন্থ ‘বিধুর বেহালা’র কয়েকটা কবিতা পড়েছি।সাইফ সুমন একজন কবিতার মানুষ,তার চিন্তা ও মননে সব সময় কবিতা খেলা করে।বিচ্ছেদ,বিরহ,অপ্রাপ্তি,জীবন দর্শন ও দ্রোহের সম্মিলিত একটা সফল প্রয়াস কবির ‘বিধুর বেহালা’ কাব্যগ্রন্থ যা পাঠকের ব্যাপক আগ্রহ এবং বইটি সংগ্রহের তীব্র আকাঙ্ক্ষা দেখেই সুস্পষ্ট প্রতীয়মান হয়।তিনি আরো বলেন-কবিতা জীবনের কথা বলে;কবিতা ছাড়া জীবন অর্থহীন।তিনি কবির সাফল্য কামনা করেন।এ সময় কবি সাইফ সুমনের সাথে ভক্ত পাঠকবৃন্দের ছবি তোলার ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।

কবি সাইফ সুমনকে তার কাব্যগ্রন্থ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন- ‘বিধুর বেহালা’ তার একটি অসমাপ্ত শোকগাথা।বর্তমানে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে কর্মরত এই উদীয়মান কবি তার বইটির মান,পাঠক প্রিয়তা ও প্রাথমিক সাফল্যে উৎসাহিত এবং তিনি ভবিষ্যতে পাঠকদেরকে আকৃষ্ট করার মতো মানসম্পন্ন কবিতা রচনার বিষয়ে সবার দোয়া এবং সহযোগিতা কামনা করেন।তিনি প্রকাশক,পাঠক সহ উপস্থিত সবাইকে তার এই কৃতিত্বের অংশীদার দাবী করে বলেন তিনি দীর্ঘদিন যাবত অসুস্থ থাকা সত্বেও পাঠকদের প্রতি তার দায়িত্বশীলতা ও ভালবাসার কথা বিবেচনা করে এই কাব্যগ্রন্থ রচনায় সর্বোচ্চ চেষ্টা করেছেন।তিনি প্রকাশক মো: গফুর হোসেনের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।প্রকাশক গফুর হোসেন লেখকের এই প্রাথমিক সাফল্যকে ইতিবাচক ভাবেই দেখছেন এবং আজ ২০ ফেব্রুয়ারি থেকে তার স্টলে বইটির পর্যাপ্ত সংগ্রহ নিশ্চিত করার কথা পাঠকদের উদ্দেশ্যে ব্যক্ত করেন। গতকাল কাব্যগ্রন্থ ‘বিধুর বেহালা’র বিষয়ে উল্লেখযোগ্য সংখ্যক পাঠকেদের আগ্রহ ও উপস্থিতি এবং মাত্র তিন ঘণ্টার মধ্যেই দুইশো কপি বই বিক্রির বিষটি রিদম প্রকাশনা সংস্থার বিক্রেতারা অত্যন্ত উচ্ছ্বাস ও আনন্দের সাথে ব্যক্ত করেন।আগামী ২৪ ফেব্রুয়ারি ‘বিধুর বেহালা’ কাব্যগ্রন্থটির মোড়ক উন্মোচন অনুষ্ঠেনের বিষিয়টি প্রকাশক মো: গফুর হোসেন নিশ্চিত করেন।সাধারণ পাঠক ও কবির ভক্তবৃন্দ ছাড়াও তখন স্টলে কয়েকজন সরকারি কর্মকর্তা এবং বিশিষ্ট সংগীত পরিচালক রুম্মান রুশদু উপস্থিত ছিলেন।সবাই বইটির মান নিয়ে ইতিবাচক মানসিকতা পোষণ করেন বিশেষ করে ‘বিধুর বেহালা’ কাব্যগ্রন্থের ‘মামনি’ কবিতাটির বিষয়ে অনেকেই কবির ভূয়সী প্রশংসা করেন।মামনি ছাড়াও ‘কোন এক হৃদিতার প্রতি’,’তবুও তুমিই আমার চিরন্তন’,’বিপ্লবী বীণা’,’মহাকাব্যিক প্রণয়’,’বিচ্ছেদ সিন্ধু’,’এ দায় কারো নয়’,’ভারপ্রাপ্ত প্রিয়তমা’,’বিদেহী স্বপ্ন’,’ফেরারি গোধূলি’,’লীলাময়ী অভিসারসহ মোট ২০টি কবিতা এই কাব্যগ্রন্থে স্থান পেয়েছে।

রিদম প্রকাশনা সংস্থা থেকে সাইফ সুমনের ‘অন্ধ আয়না’,”মামনি’ এবং ‘পরকীয়ানামা: কামনাগিনী উপাখ্যান’ নামে তিনটি উপন্যাস খুব শীঘ্রই একুশে বইমেলায় প্রকাশিত হবে।

saif TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর