নিজস্ব প্রতিনিধি : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে প্রতিদ্বন্ধিতার জন্য
আওয়ামীলীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আলহাজ্ব মো. শফিক মিয়া।
জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য শফিক মিয়া আওয়ামীলীগের দু:সময়ের কান্ডারী ও অত্যন্ত সজ্জন, জনপ্রিয় নেতা হিসাবে সমধিক পরিচিত।
তিনি জনগনের রায় একবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ৩ বারের ইউপি চেয়ারম্যান ও ২ বার ইউপি সদস্য হিসাবে মোট ২৯ বছর জনপ্রতিনিধি হিসাবে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।
আওয়ামীলীগের দু:সময়ের কান্ডারী শফিক মিয়া অত্যন্ত দু:সময়ে সেই ১৯৮৬ সাল হতে ১৯৯১ পযন্ত পাঁচ বছর টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ১৯৯২ সাল হতে ২০১৩ সাল পযন্ত ২১ বছর সাধারন সম্পাদকের দায়িত্ব সহ ২৬ বছর আওয়ামীলীগের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে গেছেন অত্যন্ত দৃঢ়তা ও সাহসের সাথে। তারই ধারাবাহিকতায় বতমানে টেকনাফ থানা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করে যাচ্ছেন।
এছাড়াও তিনি বিভিন্ন শিক্ষা – সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে উতপ্রোতভাবে জড়িত।
ছাত্রজীবন হতে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত শফিক মিয়া পারিবারিকভাবে আওয়ামী রাজনীতির সাথে জড়িত। তাঁর পিতা টেকনাফ থানা আওয়ামীলীগের সহ-সভাপতি ছিলেন এবং মুক্তিযুদ্ধে পাক বাহিনী তার পৈত্রিক বাড়ি আগুনে পুড়িয়ে দিয়েছিল।
এদিকে উখিয়া-টেকনাফের তৃণমূল আওয়ামীলীগ নেতা-কর্মীরা শফিক মিয়ার মনোনয়ন পত্র সংগহের খবরে উদ্বেলিত হয়ে উঠেছেন বলে জানা গেছে।
