খাঁন মাহমুদ আইউব : কক্সবাজার সৈকতে গোসল করতে নেমে জাহেদুল ইসলাম (১১) নামে এক শিশু শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। তবে এঘটনায় জেলা পর্যটন সেলের কর্মকর্তা জানিয়েছেন শিশুটি নিখোজ কিনা তা এখনো নিশ্চিত নয়।
আজ রবিবার দুপুর ১২টার দিকে কলাতলী সৈকতে এই ঘটনা ঘটে। সে শহরের পূর্ব কলাতলী আদর্শ গ্রামের সুলতান আহমদের ছেলে ও ঈদগাঁও হেফজ খানার ছাত্র।
ইয়াছির লাইফগার্ড সূত্র জানায়, দুপুরে জাহেদুল ইসলামসহ তিন বন্ধু সৈকতে গোসল করছিলো। ভাটার টানে সাগরে তলিয়ে যেতে দেখে লাইফগার্ড কর্মীরা দুই জনকে উদ্ধার করে। তবে জাহেদের খোঁজ পাওয়া যায়নি।
জেলা পর্যটন সেলের ম্যাজিস্ট্রেট ইমরান জাহিদ বার্তা বাজারকে জানান, নিখোঁজের ঘটনাটি এখনো পরিষ্কার নয়। উদ্ধার তার দুই বন্ধুর বরাত দিয়ে তিনি বলেন, একজনের দাবী সে সৈকত থেকে উঠে দৌঁড়ে যেতে দেখেছে। অপর জনের দাবী সে সাগরে ঢুবে যেতে দেখেছে। সুতরাং বিষয়টি আরেকটু সময় লাগবে নিশ্চিত হতে।
ইয়াছির লাইফ গার্ডের সুপারভাইজার সাইফুল্লাহ সিফাত জানান, কয়েকজন প্রত্যক্ষদশী পর্যটক জানিয়েছেন ৩ শিশুকে সাগর থেকে উঠে যেতে দেখেছেন আবার শিশুটি বাসায় ফেরেনি। তার মা সৈকতে শিশুটিকে খুঁজছেন।
