কক্সবাজার সিটি কলেজে আইডিজি রিসিপিয়েন্ট কলেজেস এন্ড চ্যালেঞ্জেস বিষয়ক কর্মশালা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

কক্সবাজার প্রতিনিধি।
কক্সবাজারে শুরু হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কলেজ এডুকেশন ডেভেলোপমেন্ট প্রজেক্ট (সিইডিপি) প্রকল্পের উদ্যোগে আইডিজি রিসিপিয়েন্ট কলেজেস এর চ্যালেঞ্জেস এন্ড বিষয়ক কর্মশালা।
আজ সোমবার সকালে সিটি কলেজ মিলনায়তনে দু’দিনব্যাপী আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ মশিউর রহমান।

সিইডিপি প্রকল্প পরিচালক ( অতিরিক্ত সচিব) মোখলেসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় সরকারী কলেজের অধ্যক্ষ কামরুল হাসান, সিটি কলেজের অধ্যক্ষ ক্য থিং অং, প্রফেসর খোরশেদ আলম বক্তব্য রাখেন।

কর্মশালায় দেশের ২২টি কলেজের অধ্যক্ষসহ শিক্ষকগণ অংশ নেন।
এর আগে অতিথিদেরকে সিটি কলেজ বিএনসিসি সেনা শাখার একটি চৌকস দল উজ্জ্বল দেবের নেতৃত্বে গার্ড অব অনার প্রদান করে।