নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার শহরের একটি ভাড়া বাসা থেকে নিশাত তাসনীম (২০) নামের এনজিও কর্মী এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাত ১১ টার দিকে পৌর শহরের পশ্চিম বাহারছড়া এলাকার গফুর সওদাগরের বাড়ির ভাড়াবাসার একটি কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত তরুণী চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট চা-বাগান সাতঘরপাড়া এলাকার ছৈয়দ আহমেদের মেয়ে। সে ওই বাড়িতে একা ভাড়ায় থাকতেন এবং সেখানে একটি এনজিওতে কর্মরত ছিলেন বলে জানা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইফতেখার উদ্দিন বলেন , তরুণীর মরদেহটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগ প্রেক্ষিতে পরবর্তী আইনী পদক্ষেপ নেওয়া হবে। ##
