কক্সবাজার পুলিশ সুপারের নাগরিক সংবর্ধনা আজ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

বার্তা পরিবেশক ::

বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক ‘বিপিএম’ প্রাপ্তিতে কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম (বার) ও আইজিপি ব্যাজ প্রাপ্ত কর্মকর্তাদের রবিবার কক্সবাজার জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে এক নাগরিক সম্বর্ধনার আয়োজন করা হয়েছে।

কক্সবাজার সাংষ্কৃতিক কেন্দ্রে আজ রবিবার বিকাল ৩টায় এ অনুষ্টান অনুষ্টিত হবে। অনুষ্টানে স্থানীয় এমপিগণ সহ জেলার বরেণ্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

কক্সবাজার জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজিত এই নাগরিক সম্বর্ধনায় সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন ফেরামের সভাপতি তোফায়েল আহমদ এবং সাধারণ সম্পাদক সোহেল আহমদ বাহাদুর।