চকরিয়ায় ৭হাজার মানুষের মধ্যে বিনামুল্যে উন্নতমানের মশারী

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

এম.জিয়াবুল হক,চকরিয়া : চকরিয়া উপজেলার খুটাখালী ও ডুলাহাজারা ইউনিয়নের হতদরিদ্র পরিবারের নারী-পুরুষের হাতে বিনামুল্যে কীটনাশকযুক্ত উন্নতমানের মশারী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। গতকাল মঙ্গলবার ডুলাহাজারা ইউনিয়নের ৩ হাজার একশত ও আগেরদিন সোমবার খুটাখালী ইউনিয়নে ৪ হাজার একশত নারী-পুরুষের হাতে এসব মশারী তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম।
এনজিও সংস্থা একলাবের আয়োজনে দুইদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম আজাদ, খুটাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান, ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ নুরুল আমিন, একলাবের ব্যবস্থাপক মাহাবুবর রহমান চৌধুরী, ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শওকত আলী, মেম্বার মোহাম্মদ সোলেমান, ডা.নজির আহমদ। ছাড়াও অনুষ্ঠানে দুইটি ইউনিয়নের সচিব, সকল ইউপি সদস্য, স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ও উপকারভোগী নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি চকরিয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ জাফর আলম বলেন, হতদরিদ্র মানুষের জন্য এনজিও সংস্থা একলাব মশারী বিতরণের যেই উদ্যোগটি নিয়েছেন তা সত্যিই প্রশংসার দাবি রাখে। কারণ গ্রামের প্রতিটি পরিবারের সদস্যরা নানা ধরণের রোগ-বালাইয়ে আক্রান্ত হয়। এসব রোগ থেকে মুক্ত থাকতে হলে অবশ্যই শোভাঘরে মশারী থাকা বাঞ্চনীয়। তিনি বলেন, অনেক পরিবার আছে সামর্থ্যের অভাবে, আবার সামাথ্য থাকলেও ঠিকসময়ে মশারী কিনতে পারেনা। ফলে মশারী বিহীন রাতযাপনের কারনে মানুষের মাঝে নানা ধরণের রোগের সৃষ্টি হয়। এসব রোগ বালাই থেকে মুক্ত রাখতে কীটনাশকযুক্ত মশারী গুলো ব্যাপক ভুমিকা রাখতে। তিনি সুন্দর জীবন-যাপনে সমাজের প্রতিটি পরিবারকে সচেতন ও স্বাস্থের সুরক্ষা নিশ্চিতে সজাগ হওয়ার আহবান জানান। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদেরকে এব্যাপারে জনসচেতনতা বাড়াতে নির্দেশ দেন।