টেকনাফ টুডে ডেস্ক : কক্সবাজার জেলা ডিবি পুলিশের একটি দল রামুতে অভিযান চালিয়ে দেড় লক্ষ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে।
২৪ শে মে সকাল সাড়ে ১১টায় কক্সবাজার ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রামু রাজারকুল ইউনিয়নের ঢালারমূখ ক্যান্টনমেন্ট স্কুলের সামনে রামু-মরিচ্যা আরকান সড়কে টমটম গাড়িতে অভিযান চালিয়ে অভিনব কায়দায় ফিটিং বিস্কুটর কার্টুন থেক দেড় লক্ষ ইয়াবাসহ উখিয়ার ওয়ালা পালংয়ের রশিদ আহমদের পুত্র আবুল কাসেম,বান্দরবান লামা রিয়াজুর শরাই এলাকার সিরাজুল ইসলামের পুত্র আবু সৈয়দকে আটক করা হয়।
কক্সবাজার জেলা পুলিশ সুপার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
