কক্সবাজার-টেকনাফ সড়কে হাইওয়ে পুলিশের অভিযানে ৭৫ বোতল মদসহ ২ পাচারকারী আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

কায়সার হামিদ মানিক : কক্সবাজার-টেকনাফ সড়কে রামু তুলাবাগান হাইওয়ে পুলিশ ১ টি টমটম গাড়িতে তল­াশী চালিয়ে মাছের ড্রামের ভিতর থেকে ৭৫ বোতল আমদানী নিষিদ্ধ মায়ানমারের তৈরী রাম (তরল মদ) উদ্ধার করেছে। ৮ মার্চ সকাল সাড়ে ৮ টার সময় রামু হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ (ওসি) মোজাহিদুল ইসলামের নেতৃত্বে তল­াশী চালিয়ে বর্ণিত মদের বোতল সহ রামু থানাধীন পূর্ব গোয়ালিয়া পালং এলাকার খুইল্যা মিয়ার পুত্র নাছির মিয়া(২২) ও আবদুল আজিজের পুত্র রাশেদুল ইসলামকে আটক করতে সক্ষম হয়। এ সময় টমটম গাড়িটিও জব্দ করা হয়। আটককৃতদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করেছে।