কক্সবাজার জেলা কারাগার পরিদর্শন করলেন এমপি জাফর আলম

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

নিজস্ব প্রতিবেদক :: কক্সবাজার জেলা কারাগার পরিদর্শন করলেন চকরিয়া-পেকুয়া (কক্সবাজার-১) আসনের সংসদ সদস্য ও কারাপরিদর্শক এবং চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম এমপি। সকালে তিনি জেল কোড বিধি অনুসারে নিয়মিত তদারকির কার্যক্রমের অংশ হিসেবে জেলা কারাগার পরিদর্শন করেন। এসময় তিনি কারা ভিতরে পরিদর্শন শেষে কক্সবাজার কারাগারের সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন ও সমস্যাসমুহ দেখে তা দ্রæতসময়ে সমাধানের আশ্বাস দেন।
কারা কর্তৃপক্ষের কাছে কারাগারের বন্দিদের খাবার ও কারা ভিতরে কয়েদিদের সুবিধা-অসুবিধাসহ খোঁজ-খবর নেন। দীর্ঘদিন ধরে বন্দি হাজতবাসীদের সঙ্গেও তাদের সমস্যার বিষয়ে কথা বলেন। এসময় তিনি কক্সবাজার কারাগারে বন্দি কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য এমএম গিয়াস উদ্দিন ও পেকুয়া উপজেলা পরিষদের সদ্য বরখাস্ত হওয়া চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের শরীরের খোঁজ-খবর ও তাদের সুবিধা-অসুুবিধা খবর নেন।
এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার কারাগারের জেলার রিতেশ চাকমা, এমপি জাফর আলমের একান্ত সচিব অ্যাডভোকেট আমিন চৌধুরী ও ব্যক্তিগত কর্মকর্তা সালেহ আহমদ সুজন।##