কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের বিল্ডিং কনস্ট্রাকশন কমিটির ৩য় সভা সম্পন্ন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

১০টি ভবনের নকশা অনুমোদন

গতকাল ২৩ অক্টোবর, ২০১৭ ইং, সোমবার সকাল ১১.৩০ টায় কউক সভাকক্ষে বিল্ডিং কনস্ট্রাকশন কমিটির ৩য় সভা সম্পন্ন অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন কউকের চেয়ারম্যান লে: কর্ণেল (অব:) ফোরকান আহমদ, এলডিএমসি, পিএসসি। প্রাথমিকভাবে উক্ত সভায় ১২টি ইমারত নির্মাণের নকশা উপস্থাপন করা হয়। উপস্থিত কমিটির সদস্যবৃন্দ ইমারত নির্মাণ বিধিমালা পর্যালোচনার্থে ১০টি অনুমোদন প্রদান করেন এবং ২টি নকশা সংশোধন সাপেক্ষে পরবর্তী সভায় উপস্থাপনের সিদ্ধান্ত প্রদান করেন। উল্লেখ্য যে, ইতোপূর্বে বিগত ২৪ সেপ্টেম্বর কউকের ২য় বিল্ডিং কনস্ট্রাকশন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছিল।

সভা শেষে সভাপতি বলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আধুনিক ও পরিকল্পিত পর্যটন নগরী বাস্তবায়নে বদ্ধপরিকর। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন ও মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক দ্রুত সময়ের মধ্যে ইমারতের নকশা অনুমোদনসহ দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান হিসেবে দাড় করাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

সভায় কমিটির সদস্য হিসাবে উপস্থিত ছিলেন কউকের সদস্য- প্রকৌশল লেঃ কর্ণেল মোহাম্মদ অনোয়ার-উল-ইসলাম, স্থাপত্য অধিদপ্তরের সহকারী প্রধান স্থপতি জনাব বিশ^জিৎ বড়–য়া, কক্সবাজার পৌরসভার নির্বাহী প্রকৌশলী জনাব নুরুল আলম এবং কউক এর নির্বাহী প্রকৌশলী ও অথরাইজড অফিসার জনাব কাজী ফজলুল করিম উপস্থিত ছিলেন।