নুুরুল করিম রাসেল : কক্সবাজারের রামু থেকে ১০ হাজার ইয়াবা ও নগদ ২৫ লাখ টাকাসহ সমিরা বেগম (২৫) নামে এক দুবাই প্রবাসীর স্ত্রীকে আটক করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর) রেজোয়ান আহমেদ এর নেতৃত্বে অভিযানে ডিবি পুলিশের পরিদর্শক শেখ আশরাফুজ্জামান, পরিদর্শক এসএম মিজানুর রহমান এসআই রাজীব সূত্রধর সুত্রধরের সমন্বয়ে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এ অভিযান পরিচালনা করেন।
মঙ্গলবার (৩ মার্চ) বিকেল পৌনে ৫ টার দিকে এসব তথ্য জানিয়েছেন কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক শেখ আশরাফুজ্জামান।
তিনি জানান, সোমবার সন্ধা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালানো হয়।
অভিযানে রামু রাজারকুলের নয়াপাড়া এলাকায় নিজ বসতবাড়ী থেকে সমিরাকে আটক করা হয়। আটক সমিরা ওই এলাকার দুবাই প্রবাসী মোহাম্মদ জয়নালের স্ত্রী। কয়েকদিন আগে রামু এলাকা হতে ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার মামলার পলাতক আসামী আব্দুর রহমানকে আটক করতে গিয়ে ডিবি পুলিশ জানতে পারে তার বোন ধৃত সমিরার বাড়িতে সে আত্মগোপন করে আছে। পরে সেখানে অভিযান চালিয়ে সমিরাকে ইয়াবা ও নগত টাকাসহ আটক করা হয়। এসময় আব্দুর রহমান পালিয়ে যায়।
তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে তাকে নজরদারি করে আসছিল ডিবি। তার বাসা থেকে ১০ হাজার ইয়াবা ও নগদ ২৫ লাখ টাকাসহ আটক করা হয়ে। পরবর্তী আইনি ব্যবস্থা শেষে তাকে রামু থানায় হস্তান্তর করা হবে।
