কক্সবাজারে সংঘবদ্ধ ধর্ষণ : আশিক ও বাবুর তিন দিনের রিমান্ড

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় প্রধান আসামি আশিকুল ইসলাম আশিক এবং দুই নম্বর আসামি মেহেদী হাসান বাবুকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুর এবং বিকেলে পৃথক শুনানি শেষে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবুল মনসুর ছিদ্দিকী আসামিকে এ রিমান্ডের আদেশ দেন।

এর আগে তাদের দুজনের জন্য সাতদিন রিমান্ডে নিতে আবেদন করেছিল ট্যুরিস্ট পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ।
তিনি জানান, এ মামলার বাকী পাঁচ আসামির রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। তবে তারা কেউই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়নি।

আশিককে মাদারীপুর থেকে গ্রেফতার করেছিল র্যাব। পরে তাকে শোন এ্যারেস্টের আবেদন করা হলে গত রোববার তাকে কক্সবাজার কারাগারে নিয়ে আসা হয়। অপরদিকে গতকাল সোমবার রাতে গ্রেফতার করা হয় মামলার দুই নম্বর আসামী মেহেদী হাসান বাবুকে। মঙ্গলবার রাতে ক্সবাজারের ঘোনাপাড়া এলাকা থেকে গ্রেফতার করে ট্যুরিস্ট পুলিশের একটি টীম।

এ নিয়ে ধর্ষণের এই মামলায় এজহার নামীয় ৪ জন সহ মোট ৭ আসামীকে গ্রেফতার করা হলো।

এর আগে মামলার তিন নম্বর আসামী ইস্রাফিল হুদা জয় ও সন্দেহভাজন ৩ আসামী মেহেদী হাসান, মামুনুর রশীদ ও রেজাউল করিম সাহাবুদ্দিনকে গ্রেফতার করে ট্যুরিস্ট পুলিশ। অপরদিকে হোটেল ম্যানেজার রিয়াজ উদ্দিন ছোটন ও আশিককে গ্রেফতার করে র্যাব।

উল্লেখ্য গত ২২ ডিসেম্বর স্বামী-সন্তানকে জিম্মি করে সৈকতের ঝুপড়ি চায়ের দোকানের পেছনে ও পরে জিয়া গেস্ট ইন হোটেলে দুই দফা ধর্ষণের অভিযোগ উঠে আসামীদের বিরুদ্ধে। ভুক্তভোগী নারীর স্বামীর অভিযোগের ভিত্তিতে রাতে কক্সবাজারের কলাতলীর ‘জিয়া গেস্ট ইন’ নামে একটি হোটেলে অভিযান চালায় র‌্যাব।

এসময় হোটেল ম্যানেজারকে আটক করা হয়। এ ঘটনার পরের দিন জড়িতদের শনাক্ত করে ৪ জনের নাম উল্লেখ করে আরো ৩ জন সহ ৭ জনের বিরোদ্ধে সদর মডেল থানায় মামলা দায়ের করে ভিকটিমের স্বামী।

গত ২২ ডিসেম্বর স্বামী ও সন্তানকে জিম্মি করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযাগে চারজনের নাম উল্লেখ ও তিনজনকে অজ্ঞাত আসামি করে কক্সবাজার সদর মডেল থানায় মামলা করেন ভিকটিম নারীর স্বামী।

এদিকে ধর্ষণের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবী করে হাইকোটে একটি রীট হয়েছে সোমবার।

এই মামলায় এখন পর্যন্ত প্রধান আসামী আশিক সহ মোট সাতজন গ্রেপ্তার হয়েছে। গ্রেফতার আসামিরা হলেন- শহরের বাহারছড়া এলাকার আশিকুল ইসলাম আশিক, মেহেদী হাসান বাবু, ইসরাফিল হুদা জয় ওরফে জয়া, ও জিয়া গেস্ট ইন হোটেলের ম্যানেজার রিয়াজ উদ্দিন ছোটন, মেহেদী হাসান, মো মামুনুর রশিদ ও রেজাউল করিম শাহাবুদ্দিন।