কক্সবাজারে মালয়েশিয়াগামী ৪ নারীসহ ১২ রোহিঙ্গা উদ্ধার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

ককসবাজার প্রতিনিধি :

কক্সবাজার শহরের প্রধান সড়কস্থ ফজল মার্কেট এলাকায় অভিযান চালিয়ে অবৈধ পথে মালয়েশিয়া যেতে অপেক্ষমান ৪ নারীসহ ১২ রোহিঙ্গাকে উদ্ধার করেছে র‌্যাব-৭। এ সময় মানবপাচারকারী চক্রের ২ সদস্যকেও গ্রেফতার করেছেন অভিযানকারী দল। বৃহস্পতিবার ভোরে এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন, চট্টগ্রামের লোহাগাড়ার পশ্চিম মিরিকেল এলাকার মৃত ওমর আলীর ছেলে মো. নুরুল ইসলাম (২১) ও উখিয়ার থাইংখালী রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-বি-২৬ এর বাসিন্দা মো. শফিকের ছেলে মো. জাহেদ আলম (২৭)।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্প ইনচার্জ মেজর মেহেদী হাসান জানান, কতিপয় মানবপাচারকারী চক্র বাস্তুচ্যূত মিয়ানমার নাগরিকদের অপহরণ এবং প্রলোভন দেখিয়ে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে কক্সবাজার শহরে অবস্থান করছে। এমন খবর পেয়ে শহরের ফজল মার্কেটের বিপরীতে হোটেল রাজমনিতে অভিযান চালালে পালিয়ে যাওয়ার সময় মানবপাচারকারী চক্রের ২ সদস্যকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে ১২ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়।
DA4F018A 69AE 4C81 BA86 A214DD18B640 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
উদ্ধার রোহিঙ্গারা হলেন, মো. হাসিম উল্লাহ (১৮), মো. ইব্রাহীম (২২), মোছা. সাজিদা (১৯), মোসা. সুকুরা (১৮), মোছা. নূর বেগম (২২), মোছা. সাজিদা (২৫), মো. আলম (২১), মো. যুবায়ের (১৭), মো. কামাল হোসেন (২৫), মো. হোদয়েত উল্লাহ (২০), মো. ইসমাইল (৩৫) এবং মো. আমীর হোসেন (২৫)।

উদ্ধার হওয়ারা জানান, অল্প টাকার বিনিময়ে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ায় যাওয়ার আশায় তারা কক্সবাজারে অবস্থান করছিলেন।

অপরদিকে, গ্রেফতারকৃত পাচারকারীরা স্বীকার করেছেন দীর্ঘদিন যাবৎ সাগরপথে অবৈধভাবে তারা মানবপাচার করে আসছেন।
6888A18C 725A 48AD 96FB 5FB53A09EEC1 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
র‌্যাব জানিয়েছেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করে তাদের কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত ভিকটিমদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানায় সোপর্দ করা হয়।