নুুরুল করিম রাসেল : কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু এবং চকরিয়ায় পৃথক সড়ক দূর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে।
মঙ্গলবার দুপুরে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের জোয়ারিয়ানালা গুচ্ছগ্রাম এলাকায় যাত্রীবাহি মারছা পরিবহণ ও নোহা মাইক্রোবাসের মুখোমুখি সংর্ঘষে নোহার চালক নিহত হয়েছে। নিহত চালকের নাম সুজন। সে কক্সবাজার শহরের বৈদ্যঘোনার বাসিন্দা। এসময় নোহা মাইক্রোর ৪ যাত্রী আহত হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রামু থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের জানান-মারছা বাসটি থানায় নিয়ে যাওয়া হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি।
অপরদিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া হারবাং এলাকায় বিকাল সাড়ে ৪টার দিকে মোটর সাইকেলের ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই মোটর সাইকেল আরোহী নিহত হন।নিহতরা সাতকানিয়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
