সাদ্দাম হোসাইন / নোমান হাশেমী : স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে পৃথকভাবে গরীব-দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

১৫ আগষ্ট সকাল ১২টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃক হোয়াইক্যং, হ্নীলা, টেকনাফ, শাহপরীরদ্বীপ ও সেন্টমার্টিন বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় গরীব-দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ উপলক্ষে পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়। হ্নীলা বিওপির আওতাধীন এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠান হ্নীলা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান (বিজিবিএম,পিএসসি)। এসময় হ্নীলা হাইস্কুলের প্রধান শিক্ষক মাষ্টার আব্দুস সালাম।

এছাড়া অন্যান্য অনুষ্ঠানে ব্যাটালিয়নে দায়িত্বরত অন্যান্য কর্মকর্তা,স্ব স্ব বিওপির কোম্পানী কমান্ডার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই কর্মসূচীর আওতায় অত্র ব্যাটালিয়নের আওতাধীন হোয়াইক্যংয়ে ১৫০ পরিবার, হ্নীলা ২০০ পরিবার, টেকনাফ ১০০ পরিবার, শাহপরীর দ্বীপ ১৫০ পরিবার ও সেন্টমার্টিন ৩০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ###

