কক্সবাজারে ইয়াবাসহ দুই পাচারকারী আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

বিশেষ প্রতিবেদক : জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গত ২৪মে রাত ১০ টায় কক্সবাজার সদর থানাধীন লিংকরোড সংলগ্ন গফুর মার্কেটের সামনে হতে মাদক টেকনাফ বাহারছড়ার ৯ নং ওয়ার্ড এর সোনা মিয়ার পুত্র ছৈয়দুল ইসলাম (২০) কে এক হাজার পিস ইয়াবাসহ আটক করে।
অপরদিকে রাত ১১ ঘটিকায় কক্সবাজার সদরের লিংক রোড সংলগ্ন শেখ আজিজুল মার্কেটের সামনে হতে টেকনাফ লেদা রোহিঙ্গা ক্যাম্প, বি-ব্লক, হাউজ নং-৭২ এর মো: হোছনের পুত্র মোঃ জুবাইব (২০) কে এক হাজার পিস ইয়াবাসহ আটক করে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে কর্মকর্তারা জানায় আটকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ঠ ধারায় মামলা করা হয়েছে।