কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের মহেশখালীতে ঘুষের টাকাসহ উপজেলা ভুমি অফিসের ভারপ্রাপ্ত কানুনগো মো. আব্দুর রহমানকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)’র একটি টিম।
এসময় তার কাছ থেকে ঘুষের দুই লাখ টাকা পাওয়া যায়।
সোমবার (২৮ অক্টোবর) বিকেলে তাকে উপজেলা ভুমি অফিস থেকে আটক করা হয়।
দুদক কর্মকর্তারা জানান, একটি জমি খরিদ করে দেওয়ার কথা বলে ২০ হাজার টাকা ঘুষ দাবি করার অভিযোগ আসে আব্দুর রহমানের বিরুদ্ধে। কিন্তু দুদক অভিযানে গেলে ওই ২০ হাজার টাকাসহ দুই লাখ টাকা পাওয়া যায়। যা বিভিন্নজন থেকে ঘুষ হিসেবে নিয়েছেন তিনি।
দুর্নীতি দমন কমিশন (দুদক)’র চট্টগ্রাম দক্ষিণের কর্মকর্তা জাফর সাদেক শিবলী এ তথ্য নিশ্চিত করেছেন।
