কক্সবাজারের মানুষের গাফিলতি হচ্ছে কোনপ্রকার অধিকার আদায়ের দাবীতে লেগে থাকে না। যার জন্য তারা পরবর্তীতে ভুগে। যেমন- সারাদেশে প্রতিটি জেলায় জেলায় সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে। গত সপ্তাহেই আরো ৪টি নতুন সরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদন পেল। চাঁদপুরে হবে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। হবিগঞ্জে হবে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়। কিশোরগঞ্জে হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়। সুনামগঞ্জে হবে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই ৪টিসহ বর্তমানে বাংলাদেশে সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়াল ৫০টি। অথচ কক্সবাজারবাসীর টনক নড়ছে না। তারা একবারও বলছেনা, “কক্সবাজার সরকারি বিশ্ববিদ্যালয় চাই।”
কক্সবাজারেতো এখনও সরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়নি। তাই প্রিয় অভিবাবকগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনাদের সন্তানরা আজকে যারা প্রাথমিক শিক্ষা সমাপনী ও জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় ভালো ফলাফল করো উত্তীর্ণ হয়েছে তাদের ভবিষ্যতে কোথায় পড়াবেন? আপনারা নিজেকে নিজে একবার প্রশ্ন করেন, ভেবে দেখেন।
প্রিয় অভিবাবকগণ, সময় থাকতে দাবী তুলুন। ইনশাল্লাহ্ আপনাদের জোর দাবীতে অনতিবিলম্বে সরকার কক্সবাজারে সরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর।
মাহবুব নেওয়াজ মুন্না
শিক্ষার্থী, এমবিএ(ব্যবস্থাপনা)
কক্সবাজার সিটি কলেজ।
E-mail: mahbubnewazmunna@gmail.com
(লিখাটি প্রয়োজনে সংশোধন/সংযোজনপূর্বক প্রকাশের বিনীত অনুরোধ রইল)
