এত জ্ঞানের মাঝেও এত বিনয় যাঁদের

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

মুক্তিযোদ্ধা সোলতান আহমদ : হাজার হাজার রাজনৈতিক নেতাদের মধ্যেও কিছু নেতা থাকেন যারা উজ্জ্বল নক্ষত্রের মতো দেদীপ্যমান। ডাল ভাঙ্গা লিচুর সংখ্যা যত, তার চেয়েও বেশী সংখ্যা থাকে পাতার। পাতাই লিচুর সৌন্দর্য ফুটিয়ে তোলে। তেমনই কক্সবাজার জেলার দুই সাবেক সাংসদ মরহুম অধ্যক্ষ ওসমান সরওয়ার আলম চৌধুরী এবং অপরজন অধ্যাপক মোহাম্মদ আলী। তৎকালীন সময়ের উচ্চ শিক্ষিত, রাজনৈতিক প্রজ্ঞাবান, ন্যায় বিচারক, অধিকার আদায়ে স্বার্থক থাকায় সাধারণ মানুষের মণিকোঠায় এখনো অম্লান হয়ে আছে। যারা পাতা না হয়ে আমার হৃদয়ে লিচু হয়ে আছেন। বিবেকের তাড়নায় এরকম নেতৃবৃন্দের ছবি, নাম-ধাম গণমাধ্যম তথা পত্র-পত্রিকায় প্রকাশ করা আমি একান্ত প্রয়োজন মনে করি।

পরিশ্রম আঘাত আর ত্যাগেই যার জীবন।
নিবেদক :
সোলতান আহমদ মুক্তিযোদ্ধা
০১৮২৫-৪২৬১৮২
(মুজিব বাহিনী, ১নং সেক্টর চট্টগ্রাম)
হ্নীলা, টেকনাফ, কক্সবাজার।